গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার র্যালী, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি র্যালী উপজেলা চত্ত¡র থেকে বের রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। র্যালী পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার খন্দকার ইয়াসির আরোফিন। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোস্তফা কামাল, গোমস্তাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা বেগম, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিশ আলী, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম, ছাত্রলীগ নেতা মুনসুর আলী, মোমিনুর ইসলাম মোমিন প্রমূখ। এছাড়া বাংলাদেশ আওয়ামীলীগ গোমস্তাপুর উপজেলা শাখা সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কেক কেঁটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করে।




