মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে কলেজ ছাত্রীকে উত্ত্যেক্তা করার অপরাধে আব্দুল খালেক (৫০) আনসার সদস্যকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে হিজলবাড়িয়া গ্রামের মধ্যপাড়া জিয়ারত আলীর ছেলে। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ হিজলবাড়িয়া গ্রামে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দন্ডাদেশ দেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ জানান, কলেজ ছাত্রীকে উত্ত্যেক্তা করার অপরাধে আনসার সদস্য আব্দুল খালেককে ১৮৬০ সালের দন্ডবিধি ৫০৯ ধারায় দোষি সাব্যস্ত হওয়ায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এসময় গাংনী থানার এস আই মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
ছবি -৩ ঃ কারাগার থেকে পলাতক আসামী রাজন ।









