ads

সোমবার , ১ জুন ২০২৬ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এসএসসি-৮৫ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী ও সহপাঠী রুবেল এমপিকে সংবর্ধনা

জাহাঙ্গীর হোসেন, নকলা
জুন ১, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ

শেরপুরের এসএসসি-৮৫ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী ও প্রিয় সহপাঠী শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৩১ মে রবিবার সন্ধ্যায় ভিক্টোরিয়ানস্ ফরএভার (শেরপুর এসএসসি ১৯৮৫ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন) এসবের আয়োজন করে।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহণ ও বক্তব্য দেন এসএসসি ১৯৮৫ ব্যাচের শিক্ষার্থী ও ভিক্টোরিয়ানস্ ফরএভার শেরপুরের অন্যতম সংগঠক শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মাহমুদুল হক রুবেল এমপি’র সহধর্মিনী ফরিদা হক দীপা ও বিশিষ্ট আইনজীবী মোখলেছুর রহমান জীবন।

Shamol Bangla Ads

ভিক্টোরিয়ানস্ ফরএভার শেরপুরের সভাপতি দিদার হোসেনের সভাপতিত্বে এবং ড. একে এম সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্মৃতিচারণ করে আরও বক্তব্য দেন ভিক্টোরিয়ানস্ ফরএভার শেরপুরের সাধারণ সম্পাদক বজলুল করিম, সিনিয়র সহসভাপতি হাসিনুর রহমান লিটন, সদস্য ফজলুর রহমান, এসএসসি ১৯৮৫ ব্যাচের শিক্ষার্থী দেবব্রত সাহা, গোলাম ফারুক, প্রফেসর জান্নাতুল ফেরদৌস, প্রফেসর মেফতাউল ইসলাম, প্রভাষক নজরুল সরকার, আব্দুস ছবুর তাপস, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ প্রমুখ।

সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন হাসনা হেনা ও স্থানীয় শিল্পীগণ।

অনুষ্ঠানের একপর্যায়ে শিল্পকলা একাডেমী চত্বরে অতিথি ও এসএসসি ১৯৮৫ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গাছের চারা রোপন করেন মাহমুদুল হক রুবেল।

ওইসময় ভিক্টোরিয়ানস্ ফরএভার শেরপুরের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও শেরপুর সদরসহ বিভিন্ন উপজেলা থেকে আগত এসএসসি ১৯৮৫ ব্যাচের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভিক্টোরিয়ানস্ ফরএভার শেরপুরের সিনিয়র সহসভাপতি হাসিনুর রহমান লিটন।

Need Ads
error: কপি হবে না!