চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : ‘দুর্যোগের নেই দিন ক্ষণ, প্রস্তুত থাকব সারাক্ষণ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল চারঘাটে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যেগে একটি র্যালী উপজেলা চত্ত¡র থেকে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত¡র মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শরীফুন্নেসার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আবু বাশির, সমাজসেবা কর্মকর্তা মনিরা খাতুন, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ফারুখ হোসেন, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা, সরকারী কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ। পরে জাতীয় দুর্যোগ ব্যবস্থা মোকাবেলার প্রস্তুতি মূলক মহড়া প্রদর্শন করা হয়।
চারঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকাল ৮ টায় উপজেলা চত্ত¡র থেকে চারঘাট বাজার সড়ক প্রদক্ষিণ শেষে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা, বিভিন্ন পেশার মানুষ, শিক্ষক, সাংবাদিক যুবক বৃদ্ধসহ নানান বয়সের ৫ শতাধিক নারী পুরুষ এক কণ্ঠে আমার সোনার বাংলা জাতীয় সংগীত পরিবেশন করেন। উপজেলা নির্বাহী অফিসার শরীফুন্নেসার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি চেয়ারম্যান আবু সাইদ চাঁদ উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের আহবায়ক আনোয়ার হোসেন, প্রফেসর রফিকুল আলম, পৌর মেয়র নার্গিস খাতুন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মনছুর আলী, চারঘাট মডেল থানার ইনচার্জ গোলাম মোর্তূজা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া বিপ্লব, ছাত্রলীগ নেতা তুষার আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গন্যমান্য ব্যক্তিবর্গ। এর পূর্বে ১২ এক মিনিটে ৩১ বার তোপধ্বনি কেন্দ্রীয় শহীদ মিনারে চত্ত¡রে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে মহান জাতীয় বিজয় দিবসের সূচনা করা হয়।
চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গোডাউনের গ্রীল কেটে এবং দরজার নাটবোল্ট খুলে বুধবার দিবাগত রাতে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। গোডাউনে থাকা ঔষধ চুরি এবং গোডাউন সংলগ্ন পরিবার পরিকল্পনা অফিসারের কক্ষের জিনিসপত্র তছনছ করা হয়েছে। তবে চুরি যাওয়া জিনিসপত্র এবং ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তারা কিছু জানাতে পারেননি। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামসুল আলম বলেন, ‘অফিস তছনছ এবং গোডাউনে ঔষধ চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে পাঁচ সদস্য বিশিষ্ট একটি টীম গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। চারঘাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন মামলা হয়নি।




