ads

সোমবার , ৩ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হজ পালন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

খবর টি পড়েছেন : ৪০০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন। রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এবং সফরসঙ্গীদের বহনকারী বিমানটি রবিবার দিবাগত রাত ১টা ৪৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর বাসসের

Shamol Bangla Ads

এ সময় মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশ মহাপরিদর্শক এবং উর্ধ্বতন সামরিক ও বেসামরিক সামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

এর আগে সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসেবে হজ পালনের জন্য ১০ দিনের সফরে সৌদি আরব যান রাষ্ট্রপতি এবং তার পরিবারের সদস্যরা।

Shamol Bangla Ads

রাষ্ট্রপতি পবিত্র হজের আনুষ্ঠানিকতার শেষ দিন গত শুক্রবার রাতে মদিনা পৌঁছান। সেখান থেকে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-৩৩৮) ঢাকার উদ্দেশে রওনা হন।

রাষ্ট্রপ্রধান এবং তার সহধর্মিনীকে মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে মদিনার ডেপুটি গভর্নর ওহায়েব আল শেহলি, মদিনার রয়েল প্রোটোকলের প্রধান ইব্রাহিম আল বারী এবং সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাবেদ পাটোয়ারী বিদায় জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মার্টিনেজ পরবর্তী সংবাদ ময়মনসিংহের নতুন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads