ads

রবিবার , ১৭ মে ২০২৬ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মে ১৭, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ

শেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

Shamol Bangla Ads

সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পের অগ্রগতি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সড়ক অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন এবং দপ্তরসমূহের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক এটিএম আমিনুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবিএম আশরাফুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুল হক ভূঁইয়া, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদসহ ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!