ads

রবিবার , ১৭ মে ২০২৬ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
মে ১৭, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ

চলতি বোরো মৌসুমে শেরপুরের শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১৭ মে রবিবার দুপুরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উদ্যোগে খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ওই সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুচিত্রা রানী পন্ডিত, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা গুলসানা খাতুন, স্থানীয় কৃষক, চালকল মালিক, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে শ্রীবরদী উপজেলার কৃষকদের কাছ থেকে ২ হাজার ১৪৮ মেট্রিক টন ধান ও ৩৬৮ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads