নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ রায়ের নিকট প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী সমাপণি পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। ওই সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, নন্দীগ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মোবারক আলী, দলগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক আলী আজম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান গণ উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশ করা হয়। উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২৫৬৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ২৫৪৯ জন উত্তীর্ণ হয়েছে। গড় পাশের হার ৯৯.৪১ শতাংশ। এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় মোট ৩৭১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ৩৪৮ জন উত্তীর্ণ হয়েছে। গড় পাশের হার ৯৩.৮০ শতাংশ। প্রতি বছরের ন্যায় এবারও নন্দীগ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ফলাফলে উপজেলার শীর্ষ স্থানে রয়েছে। মডেল সরকারী প্রাথকিম বিদ্যালয় থেকে মোট ৩৬জন জিপিএ-৫ সহ শতভাগ পাশ করেছে। ওই সফলতা অর্জনে নন্দীগ্রাম পৌরসভার মেয়র সুশান্ত কুমার সরকারসহ সবাই সন্তোষ প্রকাশ করেছে।




