ads

শনিবার , ২ মে ২০২৬ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
মে ২, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি সাগর হরিজন (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সাগর হরিজন উত্তর বাজার এলাকার মৃত ফাকুয়া হরিজানের ছেলে। সে দীর্ঘদিন থেকেই মাদক ব্যবসা করে আসছিল।

Shamol Bangla Ads

জানা যায়, শুক্রবার বিকেলে শ্রীবরদী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরশহরের উপজেলা ভূমি অফিসের পূর্ব পাশে স্বর্গীয় ফাকুয়া হরিজনের বসতবাড়ির উঠান থেকে সাগরকে আটক করা হয় পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১শ গ্রাম গাঁজা। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আমিন বলেন, ধৃত সাগরের বিরুদ্ধে অর্ধ ডজন মাদক মামলা রয়েছে। সে আইন-শৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। মাদক নির্মূলে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!