আজহারুল হক, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁওয়ে রোববার বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। মিছিল শেষে পৌর এলাকার শিবগঞ্জ রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে পৌর বিএনপি সভাপতি ফললুল হকের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি ও জেলা বিএনপি সহ-সভাপতি এবি সিদ্দিকুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক আঃ ছালাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহ আব্দুলাহ আল মামুন, এম আর খায়রুল, ছাত্রদল আহবায়ক মাহিবুর রহমান নাসিম, সিনিয়র যুগ্ন আহবায়ক আঃ আজিজ সাদেক, যুবদল আহবায়ক সর্দার খুররুম, পৌর যুবদল সভাপতি সাইফুল ইসলাম রিপন, স্বেচ্ছা সেবকদল আহবায়ক আজিমুদ্দিন, সদস্য সচিব আবু সায়েম, পৌর আহবায়ক মীর মোজান্মেল হোসেন, যুুগ্ন আহবায়ক ইমন, ছাত্রদল যুগ্ন আহবায় এস এম সাকিব, শ্রমিকদল নেতা মেহেদী হাসান খোকন, শফিক, ছাত্রদল নেতা আঃ রাজ্জাক, সুমন, ইবনে আজাদ কমল প্রমুখ।
বিএনপি দলীয় সূত্রে জানা যায়, অসাংবিধানিকভাবে সর্বদলীয় সরকার গঠনের প্রতিবাদে এবং নির্দলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবীতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।




