ads

শনিবার , ১১ এপ্রিল ২০২৬ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দায়িত্ব পেয়ে প্রথমবার জ্যোতিদের সঙ্গে দেখা করলেন রাশনা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১১, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ

গত মঙ্গলবার তামিম ইকবালকে সভাপতি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন এই কমিটিতে বাংলাদেশ নারী দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশনা ইমাম। দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো শনিবার নারী ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

Shamol Bangla Ads

আজকের সভায় জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, কোচ সারওয়ার ইমরান, নির্বাচক সালমা খাতুনসহ ক্রিকেটার নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, ফাহিমা খাতুন, ফারজানা হক পিংকিরা উপস্থিত ছিলেন। বিসিবি অফিসে অনুষ্ঠিত হয় এই সভা।

সভায় নারী ক্রিকেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত থাকা এক কর্মকর্তা বলেন, ‘ক্রিকেটারদের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ ছিল তার। মূলত এটা সৌজন্য সাক্ষাৎ এবং পরিচয় পর্ব। এ ছাড়া কর্মকর্তারা কে কোন বিভাগে কর্মরত সেটা নতুন চেয়ারম্যান জেনেছেন। সামনে শ্রীলঙ্কা সিরিজ সেটার খোঁজ-খবর নিয়েছেন। পরে ক্রিকেটারদের সুবিধা-অসুবিধার বিষয়েও খোঁজ-খবর নিয়েছেন তিনি।’

Shamol Bangla Ads

এ দিকে চলতি মাসেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসবে শ্রীলঙ্কা নারী দল। ওয়ানডে সিরিজ হবে বগুড়ায় আর সিলেটে আয়োজন করা হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর আগামী জুনের ২৫ তারিখ বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাবে নিগার সুলতানা জ্যোতির দল।

Need Ads
error: কপি হবে না!