ads

শনিবার , ২০ সেপ্টেম্বর ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবীগঞ্জে জামায়াত, আ’লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ৩ টি মামলা দায়ের : আটক ৮

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ২০, ২০১৪ ১:৪৯ অপরাহ্ণ
নবীগঞ্জে জামায়াত, আ’লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ৩ টি মামলা দায়ের : আটক ৮

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) : নবীগঞ্জে জামায়াত, আওয়ামীলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনায় গত বুধবার রাতে নবীগঞ্জ থানায় পৃথক ৩ টি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় এ পর্যন্ত ৮জন কে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের গত বৃহস্পতিবার থানা পুলিশ হবিগঞ্জ আদালতে প্রেরন করেছে। ঘটনার পর থেকে গ্রেফতার আতংকে জামায়াতের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছে।

Shamol Bangla Ads

সুত্রে জানা যায়, গত বুধবার জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার রায়ের প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা জামায়াত শিবির শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় আওয়ামীলীগের আরেকটি মিছিল বের হলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশ এসে লাঠিচার্জ করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এতে পুলিশের দু এস আই ৫পুলিশ সদস্যসহ উভয় পক্ষের
অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। এ সময় দোকান পাঠে হামলা ভাংচুরের ঘটনা সংগঠটিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পুলিশ ১৫ রাউন্ড সর্টগানের গুলি ছুড়ে। এর পর নবীগঞ্জ শহর রনক্ষেত্রে পরিনত হলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন ছাড়া ও বিপুল পরিমান বিজিবি ও র‌্যাব সদস্যদের টহল ছিলো লক্ষনীয়। এ ঘটনায় পুলিশ ২০জনকে জামায়াত নেতাকর্মীকে আটক করে। এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেয়ার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে এস আই নজরুল ইসলাম বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০/২৫০ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। অপরদিকে পুলিশের উপর হামলার ঘটনায় এসআই নুর মোহাম্মদ বাদী হয়ে উল্লেখিত আসামীদের নাম উল্লেখ করে আরেকটি মামলা দায়ের করেন। অন্যদিকে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অফিসে হামলা ভাংচুর ও মারধোরের ঘটনায় নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী বাদী হয়ে উল্লেখিত আসামীদের নাম উল্লেখ করে আরেকটি মামলা দায়ের করেন। এ ঘটনায় থানা পুলিশ আটককৃতদের মধ্য থেকে যাচাই বাচাই করে ৮জন গ্রেফতার দেখায়। ঘটনার পর থেকে নবীগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন ধরনের সংঘর্ষ এড়াতে নবীগঞ্জে বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

নবীগঞ্জে জামায়াত পুলিশ ও আওমীলীগের ত্রিমুখী সংঘর্ষে আহত পুলিশকে দেখতে যান আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ মিলাদ গাজী

Shamol Bangla Ads

নবীগঞ্জ-বাহুবল আসনের প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর সুযোগ্য পুত্র বিশিষ্ট আওয়ামীলীগ নেতা দেওয়ান শাহনেওয়া মিলাদ গাজী গতকাল শুক্রবার রাতে নবীগঞ্জে গত বুধবার জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার রায়ের প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা জামায়াত শিবির শহরে একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দোকানপাটে হামলা ভাংচুর এর ঘটনায় আহত নবীগঞ্জ থানা পুলিশের লোকজনকে দেখতে নবীগঞ্জ থানায় ছুটে যান। এ সময় তিনি আহতদের চিকিৎসার খোজ খবর নেন । এ সময় নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তার সাথে ছিলেন।

 
নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে সহকারী কমিশনার(ভুমি)কে বিদায় সংবর্ধনা

নবীগঞ্জ পৌর পরিষদ গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মাহমুদুল হকের বিদায় উপলক্ষ্যে এক বিদায় সংবর্ধনা দিয়েছে। পৌরসভা মিলনায়তনে অনুষ্টিত বিদায় সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। পৌর সচিব নুরে আলম সিদ্দীকির পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হক। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী,প্যানেল মেয়র ২- ও কাউন্সিলর শাহ রিজভী আহমদ খালেদ,প্যানেল মেয়-৩ ও সংরক্ষিত কাউন্সিলর যুতিকা রানী দাশ,কাউন্সিলর এটিএম সালাম,কাউন্সিলর যুবরাজ গোপ,কাউন্সিলর সুন্দও আলী,কাউন্সিলর মিজানুর রহমান,কাউন্সিলর সন্তোষ দাশ,সংরক্ষিত কাউন্সিলর জাকিয়া আক্তার লাকী,সংরক্ষিত কাউন্সিলর রেখা আচার্য্য,নির্বাহী প্রকৌশলী সুজিত বড়–য়া,হিসাব রক্ষক শেখ জালাল উদ্দিন,স্বাস্থ্য সহকারী সুকেশ চক্রবত্তী,ইকবাল আহমদ চৌধুরী,এলেমান চৌধুরী,বনানী দাশ প্রমূখ। এ সময় বিদায়ী সহকারী কমিশনার মাহমুদুল হককে নিয়ে লেখা তরুন কবি এবং পৌরসভার সহকারী করআদায়কারী পৃথ্বিশ চক্রবত্তীর স্বরচিত দু’টি কবিতা পাঠ করে শুনানো হয়। পরে পৌর পরিষদের পক্ষ থেকে উপহার সামগ্রী তোলে দেন পরিষদের নেতৃবৃন্দ।

Need Ads
error: কপি হবে না!