‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ এ প্রতিপাদ্যে শেরপুরের নকলায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। সভায় বর্ণাঢ্য আয়োজন ও সুশৃঙ্খল পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আরও বক্তব্য দেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম, উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সারোয়ার, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ ও সদস্য সচিব মুরাদুজ্জামান মাসুম, সুজন নকলা উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম, শ্রমিক নেতা বাবু প্রমুখ।
ওইসময় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী শামসুল হক রাকিব, ধুকুরিয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল আলমসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে নকলা উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মাহমুদুল হক দুলালের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।




