ads

বৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইএমএফের ঋণ শোধ করবেন কীভাবে : মির্জা ফখরুল

খবর টি পড়েছেন : ২৪৫
আইএমএফের ঋণ শোধ করবেন কীভাবে : মির্জা ফখরুল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৪৪ কোটি ৭০ লাখ ডলার ঋণ নিচ্ছে সরকার। এই ঋণের টাকা কীভাবে পরিশোধ করা হবে—প্রশ্ন রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ঋণ নিয়েছেন ভালো কথা। কিন্তু ঋণ শোধ করবেন কীভাবে? এরই মধ্যে রিজার্ভ শেষ করেছেন, ঋণ শোধ করা কঠিন হবে।’ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

Shamol Bangla Ads

আইএমএফের ঋণ প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘ঋণ নিয়েছেন ভালো কথা। কিন্তু ঋণ শোধ করবেন কীভাবে? এরই মধ্যে রিজার্ভ শেষ করেছেন, ঋণ শোধ করা কঠিন হবে। অন্যদিকে সমস্ত টাকা বিদেশে পাচার করেছেন। কি খাতে খরচ করলেন, কোথায় খরচ করলেন, জনগণকে জানালেন না। আইএমএফের ঋণ নিয়ে আবারও আজকে জনগণকে আরেক ঋণের মধ্যে ফেলতে যাচ্ছেন।’

‘সম্প্রতি অর্থমন্ত্রী বলেছিলেন, আমাদের আইএমএফের লোনের দরকার নেই। তবে এখন আইএমএফের লোন নিচ্ছেন কেন?’ সে প্রশ্নও তোলেন মির্জা ফখরুল।
চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করতে মামলা দেওয়াকে অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার—এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের মামলা দেওয়ার প্রবণতাকে গ্রাম্য মাতবরের সঙ্গেও তুলনা করেছেন তিনি। তবে এসব করে সরকারের শেষ রক্ষা হবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

Shamol Bangla Ads

মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা শহরে এখন নতুন করে আবার মামলা দেওয়া শুরু হয়েছে। পুরোনো মামলায় এখন নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এই আরেকটা পুরোনো খেলা। এই খেলাই তারা খেলছে ১৪ বছর ধরে যে, মামলা দিয়ে সব বন্ধ করে দেওয়া হবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ থানায় পুলিশকে আরও আন্তরিক হওয়ার নির্দেশ আইজিপির পরবর্তী সংবাদ বঙ্গবন্ধু রেল সেতু কাজের অগ্রগতি ৪৭ শতাংশ, চলবে…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads