ads

সোমবার , ১৬ এপ্রিল ২০১৮ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আন্দোলনের ভয় দেখিয়ে লাভ হবে না: ওবায়দুল কাদের

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৬, ২০১৮ ৬:৪৩ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণ এখন নির্বাচনমুখী, তাই আন্দোলনের ভয় দেখিয়ে বিএনপির লাভ হবে না। সোমবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এ্যাভিনিউয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে গিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, কোটার ভিতর সরকার বিরোধী আন্দোলনের রঙিন খোয়াব বাতাসে উড়ে গেছে। বিএনপি শুধু খোয়াব দেখবে। আর আন্দোলন হবে না। বাংলাদেশে মানুষ এখন পুরোপুরি নির্বাচনের মুডে।
তিনি বলেন, দু’টি সিটি করপোরেশনে নির্বাচন হচ্ছে। মানে দুই বিভাগের ভোটাররা এর সঙ্গে জড়িয়ে গেছেন। এরপরে আরও পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন। জাতীয় নির্বাচনে দলের আসন ভাগাভাগির বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কে কতো আসন পাবে, সেটি বৈঠকে আলাপ-আলোচনা হবে। জোটের শরিক বলে ইচ্ছা মতো আসন চাইবে, এটা হতে পারে না। বাসস।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!