ads

রবিবার , ২৯ মার্চ ২০২৬ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-৩ আসনের নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মার্চ ২৯, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিতকৃত নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ রবিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা, এনএসআই এর উপ-পরিচালক মাহমুদ ইফতেখারুল হক, শেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন জাহিদ আল ইমরান, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-আমীন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেজুয়ান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শুভাগত সরকার বর্ণ, বিজিবির সহকারী পরিচালক মো. মিজানুর রহমান চৌধুরী, আনসার ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীবরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল হাসান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঝিনাইগাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহিরুল হক, র‌্যাব-১৪’র প্রতিনিধি মাসুদ আলম ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ৯ এপ্রিলের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ৯ এপ্রিল যেহেতু শেরপুরে একটি মাত্র আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই স্ট্রাইকিং ফোর্সের বিচারিক ক্ষমতাসহ ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর পাশাপাশি বিজেপি, র‌্যাব, আনসার ব্যাটালিয়ন, পুলিশ, আনসারসহ আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট সভায় সার্বিক প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে।
মতবিনিময় সভায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রার্থীদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সারা দেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে ৪ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুরুজ্জামান বাদল ইন্তেকাল করায় ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়। এ আসনের নির্বাচনে এবার বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের মাসুদুর রহমান এবং বাসদ (মার্কসবাদী) দলের কাঁচি প্রতীকের মোহাম্মদ মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনের দুই উপজেলার মোট ১৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১২৮ টি ভোট কেন্দ্রে মোট ৪ লক্ষ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার ভোট প্রদান করবেন।

Need Ads