ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা মরিয়ম বেগম ওরফে মরিয়ম মাষ্টারনী দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর অবশেষে ২৬ জানুয়ারী রবিবার মাগরিব বাদ তাঁর বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহে…….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর পরের দিন সোমবার দুপুরে বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ ওর্নার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গার্ড অফ ওর্নারে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেত, অফিসার ইনচার্জ এস.এম আবু থানার এসআই মানিক মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনিরুল ইসলাম মনিরসহ তাঁর সহযোদ্ধাবৃন্দ। মুক্তিযোদ্ধা মরিয়ম মাষ্টারনীর মৃত্যুতে ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডের যুগ্ম আহবায়ক গোলাম কবির পিকু, জেলা কমাণ্ডের সদস্য ও সিনিয়ার সাংবাদিক শরিফুল ইসলাম শরীফসহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (অ:দা:) তাজাম্মুল হক আরাফাত, কোষাধ্যক্ষ সাদিকুল ইসলাম মার্শাল, তথ্য বিষয়ক সম্পাদক কায়সার আহমেদ, সদস্য রবিউল ইসলাম, সেলিমরেজা মুক্তা, এবিএম রুবেল আহমেদ, আবদুল হামিদ, ইসমাইল হোসেন, শাহ্ কবির, ওমর ফারুকসহ অন্যান্য সদস্যগণ মৃতের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।




