রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর ৪র্থ দফা উপজেলা নির্বাচন আজ রবিবার অনুষ্ঠিত হবে।

কয়েক দিনের হামলা, মামলা ও উদ্বেগ – উত্কণ্ঠার ভোট যুদ্বে এ উপজেলার ৪৮ টি ভোট কেন্দ্রে ৮৪ হাজার ৩৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ২৪৫ জন ও নারী ভোটার ৪৩ হাজার ১০৩ জন। এ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ টি কেন্দ্র ঝুকিপূর্ণ ঘোষনা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এ নির্বাচনে কে পড়বে বিজয়ের মালা, আবার কেইবা হাসবে শেষ হাসি।
এখন তা দেখার বিষয়। এ উপজেলায় মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছে। চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নাসিম উদ্দিন আকন (দোয়াত কলম), ও আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বড়ইয়া ইউপি
চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান মনির (আনারস) প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে বিএনপির জাকারিয়া সুমন (তালা), আ’লীগের ফকরুল ইসলাম খান (চশমা), মজিবর মৃধা (টিয়া পাখি), ও চন্দ্র শেখর হালদার (জাহাজ), এবং
স্বতন্ত্র এন এ সিদ্দিকী (টিউবওয়েল) প্রতিদ্বন্দ্বীতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী নাজমুন্নাহার পুতুল (ফুটবল), আ’লীগের আফরোজা আক্তার লাইজু (হাঁস), স্বতন্ত্র প্রার্থী নাজমা আক্তার নাসরিন (কলস) প্রতিদ্বন্দ্বীতা করছেন।




