ads

রবিবার , ১৫ মার্চ ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ১৫, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরসহ শহরের উত্তর বাজার এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। ১৪ মার্চ শনিবার দুপুরে ওই কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।

Shamol Bangla Ads

পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে পৌরসভা কার্যালয় থেকে ‘ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত অভিযান’ ব্যানারে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় শহরের তারাগঞ্জ উত্তর বাজার এলাকার একটি প্রশস্ত নালাও পরিষ্কার করা হয়।

কর্মসূচিতে সংসদ সদস্য মো. ফাহিম চৌধুরীর পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান ইউনুস আলী, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদারসহ উপজেলা, শহর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতা–কর্মী উপস্থিত ছিলেন। এ ছাড়া কর্মসূচিতে মরহুম জাহেদ আলী স্মৃতি পাঠাগারের স্বেচ্ছাসেবক দলের সদস্যরাও অংশগ্রহণ করেন।

Need Ads
error: কপি হবে না!