ads

রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুর উপজেলায় বিএনপি’র জয়ী হওয়ার সম্ভাবনা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৩, ২০১৪ ৮:৩৩ অপরাহ্ণ
ইসলামপুর উপজেলায় বিএনপি’র জয়ী হওয়ার সম্ভাবনা

লিয়াকত হোছাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) : ইসলামপুরে ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় দফায় আগামী ২৭ ফেব্রুয়ারী জেলার ইসলামপুর উপজেলা নির্বাচন। এ উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৮৫টি ভোট কেন্দ্রে ১ লাখ ৯৫ হাজার ৭৫৬ জন ভোটার রয়েছে। এখানে চেয়ারম্যান পদে মহাজোটের একক প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করলেও ১৯ দলীয় জোটের ৩জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। তবে বর্তমানে উভয় জোটের একজন করে প্রার্থী নির্বাচনী মাঠে হাড্ডাহাড্ডি অবস্থানে থাকলেও এখানে বিএনপির জয় প্রায় নিশ্চিত।
এ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জামালপুর জেলা আওয়ামীলীগের সিদ্ধান্ত মোতাবেক আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হক জিয়া মনোনয়ন পত্র দাখিল করেন। এর পর থেকেই তিনি সুবিধাজনক অবস্থানে থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে এখান থেকে চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোটের ৩জন প্রার্থী যথাক্রমে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা খলিলুর রহমান মনোনয়ন পত্র দাখিল করেন। তবে বিএনপির কেন্দ্রিয় কমিটি তফসিল ঘোষনার পর প্রথমে ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারীকে মনোনয়ন দেয়। কেন্দ্রিয় বিএনপির ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান নেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল। এ অবস্থায় ১৯ দলীয় জোট প্রার্থীদের নিশ্চিত পরাজয় থেকে রক্ষার্থে বিএনপির কেন্দ্রিয় কমিটি পূর্বের মনোনীত প্রার্থী পরিবর্তন করে ইসলামপুরের অধিকতর জনপ্রিয় নেতা নবী নেওয়াজ খান লোহানীকে বিএনপির সংশোধীত প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়ায় মাকছুদুর রহমান আনছারী নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ান। এছাড়াও ১৯ দলীয় জোট প্রার্থীর বিজয় নিশ্চিত করতে জামায়াত নেতা মাওলানা খলিলুর রহমানও নির্বাচন থেকে সরে দাঁড়ান। বর্তমানে আওয়ামীলীগের একক প্রার্থী জিয়াউল হক জিয়ার একমাত্র প্রতিদ্ব›িদ্ব হিসাবে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ১৯ দলীয় জোটের একক প্রার্থী বিএনপি নেতা নবী নেওয়াজ খান লোহানী বিপুল। যমুনা ও ব্রহ্মপুত্র নদ-নদী দ্বারা তিনটি অঞ্চলে বিভক্ত ইসলামপুর পৌর এলাকাসহ উপজেলার দুর্গম চরাঞ্চলগুলোতে আওয়ামীলীগের একক প্রার্থী জিয়াউল হক জিয়ার চেয়ে ১৯ দলীয় জোটের একক প্রার্থী বিএনপি নেতা নবী নেওয়াজ খান লোহানী বিপুলের অবস্থান অধিকতর সুসংহত হওয়ায় আসন্ন নির্বাচনে ১৯দলীয় জোট প্রার্থীই জয়ের মুখ দেখবেন বলে ইসলামপুরের সর্ব মহলে গুঞ্জন শুনা যাচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!