ads

সোমবার , ৯ মার্চ ২০২৬ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ৯, ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ণ

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ স্লোগানে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা-এ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৮ মার্চ রবিবার উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সহযোগিতা করে সচেতন নাগরিক কমিটি (সনাক) – টিআইবি, কারিতাস বাংলাদেশ, ব্র্যাক, ইসলামিক রিলিফ বাংলাদেশ, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা, পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট, এসডিএফ ও আরডিএস। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন এবং নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান।

Shamol Bangla Ads

উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর চেয়ারম্যান এম. এ. রায়হান ও ইয়েস সদস্য নুসরাত জাহান নাদিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি আব্দুল ফাত্তাহ, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান এবং সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীমসহ অনেকে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতাকর্মী, বিভিন্ন এনজিওর সদস্য, জয়িতা নারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!