ads

রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এনইআইআর ব্যবস্থার সংস্কারের দাবিতে মোবাইল ব্যবসায়ীদের মানববন্ধন

খবর টি পড়েছেন : ৩৬৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারের দাবিতে ঢাকাসহ সারাদেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রেখেছেন স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীরা। একইসঙ্গে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের উদ্যোগে (এমবিসিবি) মানববন্ধনও করেন তারা। ৩০ নভেম্বর রবিবার রাজধানীর কারওয়ান বাজার মোড়ে মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা বলেন, নতুন এনইআইআর নীতিমালা প্রণয়নে দেশের প্রায় ২০ হাজার ব্যবসায়ীর স্বার্থ বিবেচনায় নেওয়া হয়নি। এমনকি এনইআইআর চালুর আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনাও করা হয়নি।

Shamol Bangla Ads

ব্যবসায়ীদের দাবি, এই ব্যবস্থা কার্যকর হলে খাতের অনেক উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হবেন এবং বাজারে প্রতিযোগিতা কমে গিয়ে বিশেষ কিছু গোষ্ঠী লাভবান হবে। পাশাপাশি অতিরিক্ত কর ও বিধিনিষেধের কারণে মোবাইল ফোনের দাম বাড়বে, যা ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।

মানববন্ধনে অংশ নেওয়া মোবাইল ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, এনইআইআর চালু হলে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবো। দীর্ঘদিনের ব্যবসায়িক বিনিয়োগ ঝুঁকির মুখে পড়বে।

Shamol Bangla Ads

আরেক ব্যবসায়ী সুজন রানা অভিযোগ করে বলেন, নীতিমালায় বাস্তবতা বিবেচনা করা হয়নি। এতে ব্যবসা সংকুচিত হবে, বাজারে প্রতিযোগিতা কমে গিয়ে ভোক্তার ওপর বাড়তি চাপ পড়বে।

মূলত, আগামী ১৬ ডিসেম্বর ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার সিস্টেম চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এটি চালু হলে দেশের নেটওয়ার্কে আর অবৈধ ও অননুমোদিত মোবাইল হ্যান্ডসেট চলবে না বলেও জানানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টঙ্গীর জোড় ইজতেমায় লাখো মুসল্লির ঢল, ৩ দিনে… পরবর্তী সংবাদ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারী তাপস…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads