ads

বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক দলীয়করণ না করে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে : নকলায় ফাহিম চৌধুরী

জাহাঙ্গীর হোসেন, নকলা
মার্চ ৫, ২০২৬ ২:১৪ অপরাহ্ণ

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক দলীয়করণ না করে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। তাহলে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা শিক্ষিত হওয়ার সুযোগ পাবে। এতে করে আমরা রাষ্ট্রের জন্য ভাল সেবক পাব এবং তাতে দেশ ও জাতির উন্নয়ন হবে। তিনি ৪ মার্চ বুধবার বিকেলে শেরপুরের নকলা শাহরিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা হলরুমে মাদ্রাসা কতৃক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Shamol Bangla Ads

ফাহিম চৌধুরী বলেন, শিক্ষা হল জাতির মেরুদন্ড। সুতরাং জাতি হিসেবে আমরা যদি বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হতে চাই তাহলে আমাদেরকে মেরুদন্ড শক্ত ও সোজা রাখতে হবে। এজন্য আমরা চাই শিক্ষা, শুধু শিক্ষা নয় সুশিক্ষা। তাহলে আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারব।

তিনি বলেন, নকলা শাহরিয়ার ফাযিল মাদ্রাসার শিক্ষার্থীরা যে পরীক্ষায় এত ভাল ফলাফল করে তার আমার জানা ছিলনা। আমি এ মাদ্রাসার শিক্ষার উন্নয়নে সব ধরণের সহযোগিতা রাখব। শুধু নকলা শাহরিয়ার ফাযিল মাদ্রাসা নয়। নকলা-নালিতাবাড়ীর যেসব শিক্ষা প্রতিষ্ঠান ভাল ফলাফল করবে সেগুলোর প্রতি আমার আলাদা দৃষ্টি থাকবে।

Shamol Bangla Ads

শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নকলা শাহরিয়া ফাযিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।

মাদ্রাসার প্রভাষক আব্দুল্লাহ আল কাউসারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মাদ্রাসার গভর্নিং বিডির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা, মাদ্রাসা অধ্যক্ষ আজিজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক টুটন চৌধুরী ও মহিউদ্দন মোক্তার, বিএনপি নেতা দেলোয়ার হোসেন সাঈদী ও রাব্বেনুর চৌধুরীসহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!