ads

বুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন দিগন্তের সূচনা : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৪৬
বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন দিগন্তের সূচনা : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন দিগন্তের সূচনা হয়েছে। জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে ভারত। বুধবার ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশনে সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচার করা হয়।

গত ৫ সেপ্টেম্বর চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী।

Shamol Bangla Ads

এতে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানি বণ্টন, পানি সম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক চোরাচালান ও মানব পাচার রোধ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। স্মারক সই শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দেন। সফর শেষ করে প্রধানমন্ত্রী ৮ সেপ্টেম্বর রাতে দেশে ফেরেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সবাই নির্বাচনে অংশ নেবে সেটাই আমরা চাই: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ভারত থেকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল আসবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads