ads

মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা সদর হাসপাতাল পরিদর্শন করলেন সংসদ সদস্য রাশেদুল ইসলাম

স্টাফ রিপোর্টার
মার্চ ৩, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ

শেরপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসার মান ও সার্বিক অবস্থা পরিদর্শন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা করেছেন শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ। ৩ মার্চ মঙ্গলবার দুপুরে হাসপাতাল পরিদর্শনে যান তিনি। ওইসময় তিনি হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ডসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সাথে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন।

Shamol Bangla Ads

পরে দায়িত্বরত চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে হাসপাতালের কনফারেন্স রুমে মতবিনিময় সভা করেন রাশেদুল ইসলাম। ওইসময় সাধারণ মানুষকে হয়রানিমুক্ত স্বাস্থ্যসেবা দেওয়ার নির্দেশনা দেন। একইসাথে স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন আনা এবং হাসপাতালের পরিবেশ সুরক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

সভায় জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সেলিম মিঞা, আরএমও ডা. তাসলিম আরিফ ও ডা. তাহেরাতুন আশরাফী, জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেনসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!