ads

শুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-জামালপুর ব্রিজে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু, সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ

শেরপুর-জামালপুর ব্রিজে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুর-জামালপুর ব্রিজের দক্ষিণ পাশে সড়কে স্থাপিত পুলিশের চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

Shamol Bangla Ads

স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় ওই এলাকায় পুলিশ সদস্যরা চেকপোস্টে ডিউটি করছিলেন। এ সময় শেরপুরগামী একটি ট্রাককে থামানোর জন্য ইশারা করেন পুলিশ সদস্যরা। ট্রাকটির পেছনে থাকা একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে বের হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা এক শিশু অলৌকিকভাবে বেঁচে যায়।

দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে এবং দৃটি গাড়ি ভাংচুর করে। এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Shamol Bangla Ads

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পুলিশের চেকপোস্টে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নে। ঘটনাস্থল জামালপুর জেলায় পড়েছে বিধায় বিষয়টি জামালপুর সদর থানা পুলিশ দেখছে।

Need Ads