ads

রবিবার , ৩১ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পাহাড় কেটে পাথর উত্তোলন : দুই ব্যক্তির ৬ মাসের সাজা

Vrammoman_Adalot_নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : অবৈধভাবে পাহাড় কেটে পাথর উত্তোলনের দায়ে শেরপুরে দুই ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ৩১ মে রবিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোল্লা স্থানীয় সমশ্চুড়া এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই দন্ড দেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে পশ্চিম সমশ্চুড়া গ্রামের হযরত আলী (৪৫) ও পূর্ব সমশ্চুড়া গ্রামের সাইদুর ইসলাম (৩৫)।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে অবৈধভাবে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় কেটে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী পাথর উত্তোলন করে আসছে। গোপন সংবাদ পেয়ে রবিবার সকালে গারো পাহাড়ে পুলিশ অভিযান চালায়। ওইসময় হযরত আলী ও সাইদুর ইসলামকে ৪শ সিএফটি পাথরসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ আইনের ২০০৯ (১৬) ধারায় তাদের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads