ads

বৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদকে শোকজ

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২২, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) শফিকুল ইসলামকে শোকজ (কারণ দর্শানোর অভিযোগ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

Shamol Bangla Ads

২১ জানুয়ারি বুধবার রাতে ওই শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (যুগ্ম জেলা জজ) তানভীর আহমেদ।

শোকজ নোটিশে বলা হয়, নির্বাচনী প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরুর তারিখের দিন ২১ জানুয়ারি দুপুর ১টায় প্রতীক পাওয়ার পর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মিছিল ও বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন। যা অভিযোগে সংযুক্ত ভিডিও দেখে সত্য মর্মে প্রতীয়মান হয়। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ৯, ১৬, ১৮ ও ৩০ এর লঙ্ঘন। এর আগেও তিনি আচরণবিধি লংঘন করেছিলেন।

Shamol Bangla Ads

এ অবস্থায় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের নিকট কেন প্রতিবেদন প্রদান করা হবে না এজন্য স্বশরীরে উপস্থিত হয়ে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করার জন্য বলা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!