ads

শনিবার , ২৬ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাদক পাচার রোধে ভারত-মিয়ানমারের সঙ্গে চুক্তি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ২২৮
মাদক পাচার রোধে ভারত-মিয়ানমারের সঙ্গে চুক্তি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে মাদক উৎপাদন হয় না। পার্শ্ববর্তী দেশগুলো থেকে পাচার হয়ে দেশে মাদক ঢুকছে। তাই মাদক পাচার রোধে ভারত ও মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। শনিবার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ভার্চ্যুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

করোনাভাইরাসের কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অনলাইনে সীমিত আকারে মাদকবিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করে। এ আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক একটি বৈশ্বিক সমস্যা। মাদক কারবারিদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঘুরে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, একসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘ঠুঁটো জগন্নাথ’ হিসেবে ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ অধিদপ্তরে বিভাগীয় ও জেলা কার্যালয় তৈরি হয়েছে। জনবল নিয়োগ দেওয়া হয়েছে। গতি বেড়েছে এ অধিদপ্তরের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ৭৭ জনের মৃত্যু : শনাক্ত… পরবর্তী সংবাদ পানি সম্পর্কিত বিপর্যয় নিরসনে বিশ্বব্যাপী শক্তিশালী সহযোগিতার ওপর…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads