ads

বৃহস্পতিবার , ১৭ জুন ২০২১ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে র‌্যাবের অভিযানে আটক ১৩ দালালকে কারাদণ্ড

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অভিযান চালিয়ে দালাল চক্রের ১৩ জন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১৪। বৃহস্পতিবার (১৭ জুন) সকালে জরুরি বিভাগ ও বহির্বিভাগসহ বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। ময়মনসিংহ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ মাঈদুল ইসলাম গ্রেফতারকৃত ১৩ দালালকে এক মাসের কারাদণ্ড দিয়ে জেলখানায় প্রেরণের নির্দেশ দিয়েছেন।
আটকৃত এক মাসের কারাদণ্ডপ্রাপ্তরা হলো ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকার এনায়েত কবির (৪২), একই এলাকার মনোয়ার হোসন (৪২), রতন মিয়া (৪৫), মনির হোসেন (৩৭), মাসুদুল করিম, দিঘারকান্দা এলাকার ফিরোজ মিয়া (৫০), মাসকান্দার আলাল উদ্দিন (৬০), শিকারীকান্দার নজরুল ইসলাম (৪০)। এছাড়াও ময়মনসিংহ সদর উপজেলার সিরতা গ্রামের আলা উদ্দিন (৫৫), বাঘমারা এলাকার টুটুল আহমেদ শরীফ (৩৭), সদরের বোররচর এলাকার সোহেল মিয়া (৩১), কালীবাড়ি এলাকার আলমগীর হোসেন (৪২), বড়ভিলা এলাকার আসাদুল ইসলাম মিশু (২৭) আটক হয়েছেন।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্রে জানা গেছে, আটকরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দালাল।
র‌্যাব-১৪ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি মমেক হাসপাতালে দালালের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ পেয়েছি। তারা মমেক হাসপাতালসহ বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের নানাভাবে হয়রানি করে আসছিল।
এমন অভিযোগের ভিত্তিতেই সকাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুমি চলছে বলেও জানান এ কর্মকর্তা।

Need Ads