আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ২১ তম জাতীয় টিকা দিবস উপলক্ষে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল ও অবহিত করন উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১ টায় বগুড়ার আদমদীঘি উপজেলা সভাকক্ষ্যে এক সভা উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মনজুর আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার তোফায়েল আহম্মেদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ রফি আহম্মেদ আচ্চু, আলহাজ্ব আব্দুল মোক্তাকিম তালুকদার, গোলাম মোস্তফা প্রমূখ। সভায় ২১তম জাতীয় টিকা দিবসে শিশুদের হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগীতা কামনা করা হয়।




