চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ জে,এম,আর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন জমে উঠেছে। নির্বাচনে চারজন অভিভাবক সদস্য বিজয়ী হওয়ার কথা থাকলেও প্রতিদ্ব›িদ্বতা করবেন সাত জন প্রার্থী।।

প্রার্থীরা হলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও অত্র বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য আব্দুল হাই ভোটার ক্রমিক নং ০৭, আনছার আলী ধলাই ভোটার নং ০১, ইউসুব আলী ভোটার নং ০২, আব্দুল কুদ্দুস ভোটার নং ০৩, বজলুর রহমান ভোটার নং ০৪, ইউপি সদস্য মোজাম্মেল হক ভোটার নং ০৫, শমসের সরকার ভোটার ক্রমিক নং ০৬।
আগামী ১৬ জানুয়ারী বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ম্যানেজিং কমিটির নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য প্রার্থীরা আশে-পাশের দশ গ্রামের ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। জানা যায়, প্রতিষ্ঠানে ভোটার সংখ্যা রয়েছে ২১৬ জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাহারুল ইসলাম জানান, স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি নির্বাচনটি সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।




