ads

বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিরু মোল্লাকে (৬০) গুলি করে হত্যা করেছেন তার আপন চাচাতো ভাই জহুরুল ইসলাম মোল্লা। ১৭ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

স্থানীয় বাসিন্দারা জানান, পদ্মার চরের জমিতে মাটি কাটাকে কেন্দ্র করে লক্ষ্মীকুণ্ডা বিএনপির আহ্বায়ক বিরু মোল্লা ও তার আপন চাচাতো ভাই জহুরুল ইসলাম মোল্লার বিরোধ চলে আসছিল। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিরু মোল্লা জহুরুল ইসলাম মোল্লার বাড়িতে গিয়ে এ বিষয়ে কথা বলার সময় দু’জনের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে জহুরুল ইসলাম মোল্লা বিরু মোল্লাকে গুলি করেন। গুলিবিদ্ধ বিরু মোল্লাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে, তদন্ত চলছে।

Need Ads
error: কপি হবে না!