ads

শনিবার , ৮ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিএনপির স্থানীয় নেতৃত্বের দাবিতে এক মঞ্চে বঞ্চিত ৪ প্রার্থীর কর্মীরা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
নভেম্বর ৮, ২০২৫ ৭:০১ অপরাহ্ণ

এক হওয়ার আহবান মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর

বিভেদ ভুলে স্থানীয় প্রার্থীর দাবিতে একত্রিত হয়েছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত ৪ নেতার কর্মী-সমর্থকেরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের মধ্যবাজার এলাকায় ওই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিটির আয়োজন করেন জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তাঁরা, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য আবু সুফিয়ান মো. ফয়জুর রহমান, যুক্তরাষ্ট্র প্রবাসী ইলিয়াস খান ও জাপান প্রবাসী দুলাল চৌধুরীর কর্মী-সমর্থকেরা।

Shamol Bangla Ads

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য নুরুল আমীন। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওসমান গণি, আব্দুল মালেক, দুলাল মিয়া, সামেদুল মুন্সী, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির জাহাঙ্গীর আলম ও যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকছিম প্রমুখ।

সভায় নুরুল আমীন বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের পর থেকে আমরা কখনোই ফাহিম চৌধুরীকে পাশে পাইনি। তিনি নিজেই বলেছেন ২০১৯ সালের নির্বাচনের পর রাজনীতি থেকে বিরতি নিয়েছিলেন। তাই এই অতিথি পাখিকে বাদ দিয়ে আমাদের দু:সময়ের স্থানীয় নেতাদের মধ্য থেকে কাউকে মনোনয়ন দেওয়া উচিত। আমরা স্থানীয় নেতৃত্ব প্রতিষ্ঠার দাবিতে বিভেদ ভুলে এক হয়েছি।’

Shamol Bangla Ads

এদিকে একই সময়ে শহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর সমর্থনে পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান লিটন, আনোয়ার হোসেন, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন প্রমুখ।
ফাহিম চৌধুরী বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া এখন সঠিক পথ নয়। একত্রে কাজ করলে দলের লক্ষ্য অর্জন সম্ভব। তাদের সঙ্গে এক হওয়ার আহ্বান জানানো হয়েছে, কিন্তু শর্ত দিয়ে রাজনীতি হয় না।’

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৩ সালে সম্মেলনের মাধ্যমে উপজেলা ও শহর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিল। পরে ২০১৯ সালে কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি করা হয়, যা ২০২০ সালে বিলুপ্ত হয়। এই আসন থেকে জাহেদ আলী চৌধুরী ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য ও হুইপ নির্বাচিত হয়েছিলেন। পরে ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন পান তাঁর ছেলে প্রকৌশলী ফাহিম চৌধুরী।

পরে ২০১৮ সালের সেই নির্বাচনের পর থেকেই স্থানীয় নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে শেরপুর-২ আসনের বিএনপি নেতারা। এতে যুক্তরাষ্ট্র প্রবাসী ইলিয়াস খান, জাপান প্রবাসী দুলাল চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তাঁরা ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আবু সুফিয়ান মো. ফয়জুর রহমানসহ অন্তত পাঁচজন নেতার অনুসারীরা পৃথকভাবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। দলীয় সূত্রে আরও জানা যায়, এবার এই চারজনসহ সাতজন মনোনয়নপ্রত্যাশীর মধ্য থেকে বিএনপি প্রকৌশলী ফাহিম চৌধুরীকে চূড়ান্তভাবে মনোনয়ন দিয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!