মেহের আমজাদ, মেহেরপুরঃ এক সময় ছিল মেহেরপুর জেলার বিভিন্ন খালে-বিলে পদ্মফুল ও পাতায় ভরে থাকতো। আর সে সময় গ্রাম বাংলার খাল-বিল গুলোতে অপরূপ সৌন্দর্য্য শোভা পেতে। এমন কি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে পদ্মপাতায় করে খাওয়া- দাওয়ার রেওয়াজ ছিল। বিশেষ করে গ্রামবাংলার বিয়ে-শাদী, বিভিন্ন আচার অনুষ্ঠানে দেখা যেত পদ্মপাতায় করে চলছে খাওয়া-দাওয়া। অন্যদিকে মেহেরপুরের বিভিন্ন হাট-বাজারে বিক্রি হতো প্দ্ম’র চাকি। সুস্বাদু এই চাকি দেড়যুগ আগেও বিক্রি হতে দেখাগেছে মেহেরপুর বাজারে। এখনকার শিশু-কিশোররা অনেকেই হয়তো পদ্ম’র চাকি চিনবে না। কেননা মেহেরপুর জেলার অধিকাংশ খাল-বিল কোথায় কোথায় ভরাট হয়ে গেছে এবং শুকিয়ে পানিশুন্য হয়ে গেছে। তবে কয়েকদিন আগে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় গেটের প্রবেশমুখে দেখাগেছে পদ্ম’র চাকি বিক্রি করতে। কৌতুহলি কয়েকজন যুবক পদ্ম’র চাকি বিক্রেতাতে জিজ্ঞাসা করছে এগুলো কি জিনিস ? খেতে হয় না কি ! এপ্রশ্নবাণে বিক্রেতা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। পদ্ম’র চাকি বিক্রেতা মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের সবুর জানান,চুয়াডাঙ্গার দলকা লক্ষীপুরের বিল থেকে জেলেদের কাছ থেকে কিনে নিয়ে মেহেরপুরে বিক্রি করতে এসেছি। কি দামে কিনেছেন জানতে চাইলে তিনি বলেন, এক বস্তা দেড়’শ টাকায় কিনেছি। আর খুচরা বিক্রি করছেন প্রতি পিচ চাকি বড় সাইজটা ৩ টাকা এবং ছোট সাইজটা ২ টাকা করে। বিক্রি কেমন হচ্ছে জানতে চাইলে পদ্মচাকি বিক্রেতা সবুর বলেন বিক্রি ভালই হচ্ছে। তবে কিছু যুবক এবং কিশোরের কাছে পদ্ম’র চাকি ফলটা প্রথম দেখা এবং কৌতুহলবশতঃ কিনেও নিয়ে যাচ্ছে। এক সময়ে এই অতি পরিচিত পদ্ম’র ফুল-পাতা ও চাকি হয়তো হারিয়ে যাবে খাল-বিল থেকে। তখন নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের চেনাতে হবে বই এর পাতার ছবি দেখে।
দেখার কেউ নেই
মেহেরপুরের পথে পথে অপচিকিৎসা চলছে : স্বাস্থ্য ঝুঁকিতে জনগণ

মেহেরপুর জেলার পথে পথে অবৈধভাবে অপচিকিৎসা চলছে। কোন নিয়মনীতি না মেনেই যেখানে সেখানে ভুয়া ডাক্তারের চেম্বার খুলে বসছে। এসব ভুয়া চিকিৎসকরা নিজেরাই এক এক জন সর্বরোগ বিশেষজ্ঞ হিসাবে মানুষকে চিকিৎসা সেবা প্রদান করছে। সামান্য পেট ব্যাথা থেকে শুরু করে মরণ ব্যাধী ক্যান্সারের চিকিৎসাতেও পান্ডিত্যের কথা শুনিয়ে থাকেন ভুয়া এই স্বঘোষিত চিকিৎসকরা। এছাড়াও ঝাড়ফুক,মন্ত্রপড়া,পানিপড়া,চটা ও বাটি চালান কবিরাজদের অভয়স্থান মেহেরপুরে। যে কারনে স্বাস্থ্যসেবা চরম সংকটময় অবস্থা বিরাজমান। জেলাটিতে প্রায় দুইডজন ক্লিনিক যার অধিকাংমই অনুমোদনহীন। ১৮ থেকে ২০টি ডায়গনস্টিক সেন্টার যেগুলো অনেকেই অনুমোদন না নিয়ে দলীয় বরপুত্রের মত ব্যবসা চালিয়ে যাচ্ছে। অর্ধশত ডেন্টাল সেবা কেন্দ্র অবৈধবাবে খুটির জোরে চিকিৎসা সেবার নামে অর্থ বানিজ্য চালিয়ে যাচ্ছে। তবে ৬ থেকে ৮টি ডেন্টাল সেবাকেন্দ্রের বৈধতা আছে বলে অনুসন্ধানীতে জানা গেছে। জীবন ও যৌবনে মহিরুহ শক্তি এনে দেবে এমন ফতুয়া দিয়ে কমপক্ষে ১৫টি স্থানে হারবাল চিকিৎসা চালিয়ে যাচ্ছে ভন্ড চিকিৎসকরা। এছাড়াও ফোন ফ্লাক্সির দোকানে বসে স্বঘোষিত ডাক্তার সেজে সাধারন রোগীদের সাথে চিকিৎসা সেবা দেবার নামে প্রতারনা করে যাচ্ছে মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকাতে এক হযবরল ডাক্তার। অন্যদিকে পুলিশ প্রশাসনকে আর সে ডাক্তারী করবে না এমন মুচলেকা দেবার পরেও বিআরটি মোড়ে এক ফার্মেসীতে বসে অপচিকিৎসা চালিয়ে যাচ্ছে এক ডাক্তার। আবার বিভিন্ন হাটগুলোতে জোকের তেল থেকে শুরু করে পদ্মমধূ বিক্রয়ের নামে ভুয়া চিকিৎসা চলছে। এছাড়াও মেহেরপুর শহরে একাধিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের শাখা খুলে চীনা কোম্পানীর নামে ভর করে তিয়ানশি নামকরনে আজব এক চিকিৎসা চালিয়ে যাচ্ছে একাধিক কনসালটেন্ট। কোম্পানীটির ৪৬টি ঔষধ আছে যেগুলোর বেশীর ভাগ সেক্সচুয়াল কাতুকুতর গন্ধ ছড়ায়। এমনই সব অনিয়ম নিয়মের ছকে বেধে প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছে মেহেরপুরে ব্যবসা।
মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
মেহেরপুরে অন্ন বস্ত্র বাসস্থান মাছ চাষে সমাধান এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে জেলা মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসন। গতকাল বুধবার বেলা ১০টার সময় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গন প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মেজবাউল হক, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সরকারি কর্মকর্তা-কর্মচারি সহ
মেহেরপুরে মা সাপসহ ৪২টি বিষধর সাপ আটক করে হত্যা

মেহেরপুর সদর উপজেলার আমঝুপী ইউনিয়নের টেংগারমাঠ থেকে ৪২টি বিষধর সাপ আটকিয়ে গ্রামবাসী মেরে ফেলেছে।
জানাযায় গতকাল বুধবার টেংগারমাঠ গ্রামের কালাচাঁদের ছেলে বাচ্চুর মাটির ঘর ভাঙ্গার সময় হঠাৎ করে সাপ রেবিয়ে আসে। এসময় ঘরভাঙ্গার লেবাররা ভয়ে পালিয়ে এসে ঘরের মালিক ও গ্রামবাসীকে জানালে বিষধর মা সাপ সহ ৪২টি বাচ্চা সাপ গ্রামবাসী আটকিয়ে মেরে ফেলে পুড়িয়ে দেয়।
গাংনীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
“অন্ন বস্ত্র বাসস্থান, মাছ চাষে কর সমাধান, এ শ্লোগানকে সামনে নিয়ে গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৪ ইং পালিত হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী,আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার সকালে র্যালী, মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
শুরুতে একটি র্যালী গাংনী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে নেতৃত্ব প্রদান করেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেহেরপুর -২ গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিকুল আলম । এ সময় সরকারী, বেসরকারী কর্মকর্তা ও মৎস্য জীবিরা বক্তব্য রাখেন। আলোচনা সভা পরিচালনা করেন, উপজেলা ক্ষেত্র সহকারী সংকর কুমার বিশ্বাস।









