ads

রবিবার , ১২ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজারহাটে সা¤প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১২, ২০১৪ ৪:৩৯ অপরাহ্ণ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবির কর্তৃক সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রবিবার দুপুরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দুপুরে রাজারহাট সোনালী ব্যাংক চত্বর থেকে হাজারো মানুষের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বরে এসে মানববন্ধন পূর্ব প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাঃ সম্পাদক প্রভাষক রবীন্দ্র নাথ কর্মকার, ঘড়িয়ালডাঙ্গা ইউপি সাঃ সম্পাদক অবিনাশ চন্দ্র রায়, ছিনাই ইউপি’র পঙ্কজ ভাদোর, প্রভাষক মধুসুদন দত্ত প্রমূখ। বক্তারা অবিলম্বে দেশের বিভিন্ন স্থানে হিন্দু পল­ীর বসতবাড়ীর উপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানিয়েছেন।

Need Ads
error: কপি হবে না!