ads

মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডপসের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
অক্টোবর ৭, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ

ঝরে পড়া ও মেধাবী শিক্ষার্থীদের নিয়ে জেলার রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি বা (ডপস্’) এর আয়োজনে ‘ক্যাডেট ম্যাচ’ শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

৬ অক্টোবর সোমবার রাতে শহরের গৌরীপুরস্থ ‘ডপস্’ ক্যাডেট ম্যাচে অনুষ্ঠিত ওই সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন জেলার বিশিষ্ট সমাজসেবক ও ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।

ডপস্ প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. শাহিন মিয়া বিএসপি’র সঞ্চালনায় সাংস্কৃতিক সন্ধ্যায় অন্যান্যের মধ্যে শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, কবি হাসান শরাফত, ডা. সুজন মিয়া, শিক্ষক আনিসুর রহমান, শিক্ষক হারুন অর রশিদ, শিক্ষক রবিউল ইসলাম, শাহীন স্কুল (সজবরখিলা শাখা)-এর পরিচালক মাজহারুল ইসলাম হিমেল, ডপস সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান (অব:) সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ডপস্ সদস্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

সাংস্কৃতিক সন্ধ্যায় ডপস্ সদস্য শিক্ষার্থীরা স্বরচিত কবিতা পাঠ, কৌতুক অভিনয়, দেশাত্মবোধক গান ও মনোরম নৃত্য প্রদর্শন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন ডপস্ সদস্য সিনথিয়া ইসলাম ও জাহিদ হাসান।

Need Ads
error: কপি হবে না!