ads

মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৭, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ

নির্বাচনের এক দিন পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে এলো পরিবর্তন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি ) মনোনীত দুই পরিচালকের একটিতে করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে মনোনয়ন দিয়েছে এনএসসি।

Shamol Bangla Ads

বিসিবি নির্বাচনের দিন সোমবার এনএসসি থেকে ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছিল। কিন্তু রাতেই মনোনয়ন বদলের সিদ্ধান্ত নেয় এনসিসি। আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় ইসফাকের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয়। তাঁর জায়গায় পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে রুবাবা দৌলাকে। পরিচালক হিসেবে এনসিসির মনোনয়ন পাওয়ার কথা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রুবাবা দৌলা।

করপোরেট ব্যক্তিত্ব হলেও খেলাধুলার সঙ্গেও বিভিন্ন সময় জড়িত ছিলেন রুবাবা দৌলা। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছিলেন স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্যও। ২০০৭ সালে গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি স্থাপনে ভূমিকা ছিল রুবাবারও।

Shamol Bangla Ads

আর করপোরেট জগতে তো তিনি খুবই পরিচিত মুখ। গ্রামীণফোন ও এয়ারটেলের মতো টেলিকম খাতের প্রতিষ্ঠানে শীর্ষ পদে কাজ করার অভিজ্ঞতা তাঁর। বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন।
বিসিবিতে যোগদানের পর রুবাবা দৌলা নারী বিভাগের দায়িত্ব নিতে পারেন শোনা যাচ্ছে।

Need Ads
error: কপি হবে না!