ads

মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০১৩ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাজীপুর থেকে অপহৃত শিশু জামালপুরে উদ্ধার : আটক ২

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ১৭, ২০১৩ ৩:৩৪ অপরাহ্ণ

Lashজামালপুর সংবাদদাতা : গাজীপুর থেকে অপহৃত ফারজানা নামে দুই বছরের একটি শিশুকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর সোমবার মধ্যরাতে জামালপুর-রৌমারী সড়কের সারমারা বাজার থেকে তাকে উদ্ধার করে পুলিশ। ওই সময় অপহরণকারী চক্রের ২ সদস্যকে আটক করা হয়। এরা হচ্ছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার হাসপাতালপাড়ার গোলাম মোস্তফার ছেলে মুরাদ (২৪) ও দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার আরজি দেবীপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে আল-আমিন (১৯)।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান পিপিএম জানান, রাতে পুলিশের একটি দল জামালপুর-রৌমারী সড়কে টহলকালে মহাসড়কের কাছে সারমারা বাজার এলাকায় আল-আমিন ও মুরাদের সঙ্গে শিশুটিকে দেখে পুলিশের সন্দেহ হয়। এক পর্যায়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা শিশুটিকে অপহরণ করার কথা স্বীকার করে। আটক আল-আমিনের দেওয়া তথ্য অনুযায়ী জয়দেবপুর থানায় যোগাযোগ করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পাশের রাস্তা থেকে ফারজানাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মোবাইল ফোনের মাধ্যমে অপহরণকারীরা তার কাছে মুক্তিপণ বাবদ এক লাখ টাকা দাবি করে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি জিডি করা হয়।
ওই ঘটনায় জয়দেবপুর থানা পুলিশ খবর পেয়ে জামালপুরে গিয়ে ২ অপহরণকারী ও অপহৃত ফারজানাকে নিয়ে গাজীপুরে রওনা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads