হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ মার্চের প্রথম প্রহরে নব নির্মিত স্মৃতিসৌধে স্থানীয় প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও অংগ সংগঠন,বিএনপি ও অংগ সংগঠন,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি,উপজেলা প্রেসক্লাব, বিএনসিসি, রোভার স্কাউট, উপজেলা গ্রাম পুলিশসহ সরকারী-বেসরকারী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে সর্বস্তরের জনতার অংশ গ্রহনে এক বিশাল বিজয় র্যালী পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।সেখানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে মনোজ্ঞ শরীরচর্চা পদর্শন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির স্বপন,নব নির্বাচিত উপজেলাচেয়ারম্যান আযুব আলী, উপজেলা নির্বাহী অফিসারমোঃ আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল রহিম,উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ নাজিম উদ্দিন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ বাহার উদ্দিন সরকার, ইউপিচেয়ারম্যান সমিতির সাধারন সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন প্রমূখ।




