ads

সোমবার , ৬ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব বসতি দিবস পালিত

স্টাফ রিপোর্টার
অক্টোবর ৬, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ

‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব বসতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ৬ অক্টোবর সোমবার দুপুরে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যলয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, পরিকল্পিত উন্নয়নের জন্য সবাইকে সচেতন হতে হবে। গ্রামে যেসব বহুতল ভবন গড়ে উঠছে, সেগুলো অবশ্যই আইনের আওতায় নির্মাণ করতে হবে। কৃষিজমি নষ্ট করে উন্নয়ন করা হলে কৃষি খাতে এর নেতিবাচক প্রভাব পড়বে।

জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সরদার মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ জাহিদ হাসান প্রিন্স, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!