ads

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ

আজ একই দিনে বাংলাদেশ দুইবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। রাতে এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ অলিখিত সেমিফাইনাল। যারা জিতবে তারাই ফাইনাল খেলবে৷ ক্রিকেটের আগেই শ্রীলঙ্কার কলম্বোতে সাফ অ-১৭ ফুটবল টুর্নামেন্টে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

Shamol Bangla Ads

ম্যাচের চার মিনিটের মধ্যে বাংলাদেশ দুই গোলের লিড নেয়। তৃতীয় মিনিটে পাকিস্তানের গোলরক্ষক সতীর্থ ডিফেন্ডারকে বল দেওয়ার সময় বাংলাদেশের ফরোয়ার্ড কেড়ে নেন। এরপর গোলরক্ষক আরেক দফা বল গ্রিপে ব্যর্থ হন। তখন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলের নিয়ন্ত্রণ নিয়ে কাটিয়ে গোল করেন।

প্রথম গোলে পাকিস্তানের গোলরক্ষক ও ডিফেন্ডারদের দায় বেশি ছিল। তবে এক মিনিট পর বাংলাদেশের ফরোয়ার্ড অপু দুর্দান্ত গোল করেন। ডান প্রান্তে অপু পাকিস্তানের দুই ফরোয়ার্ডকে পেছনে ফেলে বক্সে প্রবেশ করেন। কোনাকুনি জোরালো শটে বল জাড়ে জড়ান।

Shamol Bangla Ads

ম্যাচের বাকি সময় দুই দলই আক্রমণ করেছে। বাংলাদেশ গোল ব্যবধান বাড়াতে পারেনি। পাকিস্তানও গোল করে খেলায় ফিরতে পারেনি। পাকিস্তান গ্রুপ পর্বে দাপুটে ফুটবল খেলেছিল। প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছিল। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৩-২ গোলে হেরে গ্রুপে রানার্স আপ হয়েছিল। আজ পাকিস্তানের বিপক্ষে গোলই করতে পারেনি।

আজ একই ভেন্যুতে রাতে আরেক সেমিফাইনালে নেপাল ও ভারত মুখোমুখি হবে। দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল ২৭ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশের বিপক্ষে লড়বে।

Need Ads
error: কপি হবে না!