নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ১৮দলের অবরোধ চলাকালে রোববার জেলা বিএনপি নেতা আলহাজ্ব মোশারফ হোসেনের নেতৃত্বে মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা আলহাজ্ব মোশারফ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আলাউদ্দিন সরকার, ফজলুল হক বাচ্চু, পৌর শ্রমিকদলের সভাপতি ওবায়দুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বেলায়েত হোসেন আদর, উপজেলা ছাত্রদলের সভাপতি আ.রউফ রুবেল ও সাধারণ সম্পাদক জি আর সৈকত ও পৌর ছাত্রদলের সভাপতি এনামুল হক আপেল, ছাত্রদল নেতা অমিত হাসান হিরু, আ.মান্নান ও সোহেল প্রমুখ।




