ads

বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে মাদক কারবারীদের হামলায় পুলিশসহ আহত ৩

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১১:৩৯ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে মাদক মামলাসহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়ে মাদক কারবারীদের হামলায় আহত হয়েছেন থানা পুলিশের এক এএসআই, এক কনস্টেবল ও স্থানীয় এক বাসিন্দা। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই মামলা দায়ের করে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Shamol Bangla Ads

ওই ঘটনায় আহতরা হলেন নালিতাবাড়ী থানা পুলিশের পুলিশের এএসআই ওমর ফারুক, কনস্টেবল নাজমুল ও ফেরাতে আসা স্থানীয় বাসিন্দা শাহীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার মাজম আলীর (৪০) বিরুদ্ধে ইয়াবাসহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে থানা পুলিশের তিন সদস্যের একটি দল অভিযান চালায়। এসময় মাজম আলীসহ আরও তিন মাদক কারবারী প্রতিবেশি মফিজুলের পতিত বাড়ির রান্নাঘরে বসে ইয়াবা লেনদেন করছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাজম আলীসহ অন্যদের ধরতে চাইলে নারী-পুরুষসহ স্বজনেরা পুলিশের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে পুলিশের এএসআই ওমর ফারুক, কনস্টেবল নাজমুল ও ফেরাতে আসা স্থানীয় বাসিন্দা শাহীন আহত হন। পরে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

Shamol Bangla Ads

এদিকে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িত দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে রাতেই এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

Need Ads
error: কপি হবে না!