ads

সোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ২৫ হাজার গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে ২৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা প্রশাসন, পৌরসভা ও স্থানীয় বনবিভাগের যৌথ আয়োজনে পৌরসভা প্রাঙ্গণে ওই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববির সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সিহাব বিন আমিন, বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনারুল কবির, উপজেলা ও পৌর প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বনবিভাগের প্রতিনিধিরা।

এদিন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পৌরসভা ও ১২টি ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ২৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

একই দিনে পৌরসভার সীমানা প্রাচীর ও পৌর শহরের বিভিন্ন স্থানে স্থাপিত ৩২টি সিসি ক্যামেরারও উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি বলেন, নালিতাবাড়ী পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানসমূহে সিসি ক্যামেরা স্থাপন পৌরবাসীর দীর্ঘদিনের চাওয়া ছিলো এতে করে অপরাধ প্রবণতা এবং ছিচকে চুরি অনেকাংশে হ্রাস পাবে ।এছাড়া দেশী জাতের বিভিন্ন ফল, ফুল এবং ঔষধি যেমন আম, জাম, কাঠাল, আমলকি, বহেরা, কৃষ্ণচূড়া বিতরণ করা হয়েছে। এ উদ্যোগের ফলে উপজেলায় ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের আধিক্য কমে পরিবেশবান্ধব গাছের সংখ্যা বৃদ্ধি পাবে।

Need Ads
error: কপি হবে না!