শেরপুরে হতদরিদ্র ও দুঃস্থ রোগীদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। ৭ সেপ্টেম্বর রবিবার বিকেলে হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ও শেরপুর ডায়াবেটিক সমিতির সহযোগিতায় ডায়াবেটিক হাসপাতালের হলরুমে ওই ঋণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ অসহায় ও দুস্থ মানুষের জীবনে আশার আলো জ্বালাবে। এমন সামাজিক সহযোগিতা ও পারস্পরিক সহমর্মিতা গড়ে তুললেই টেকসই উন্নয়ন সম্ভব।
শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু।

এদিন মোট ৪৫ জন রোগীর মাঝে ৬ লক্ষ ৫৬ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। ওইসময় ডায়াবেটিক সমিতির অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।




