ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : ইসলামপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে গতকাল সোমবার এক সাধারণ সভায় ক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সর্ব সম্মতি ক্রমে ইসলামপুর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি পদে সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী (সংবাদ) এবং সাংবাদিক মোরাদুজ্জামান (দৈনিক ভোরের কাগজ)কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ওই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে কামরুজ্জামান দোলন বিশ্বাস (দৈনিক সংবাদপত্র), সহ-সভাপতি শহিদুল ইসলাম কাজল (দৈনিক দিনকাল), যুগ্ম সাধারণ সম্পাদক পদে লিয়াকত হোসাইন লায়ন (দৈনিক বর্তমান), সাংগঠনিক সম্পাদক পদে রোকনুজ্জামান সবুজ (দৈনিক দিগন্তবাংলা), কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ শাহাজামাল ঢালী (দৈনিক মানবজমিন) এবং দপ্তর ও প্রচার সম্পাদক পদে শাহ ফরিদ আহম্মেদ (দৈনিক ভোরেরডাক) সর্ব সম্মতি ক্রমে নির্বাচিত হয়েছেন। এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাংবাদিক আবীর আহম্মেদ বিপুল (দৈনিক মুক্তআলো), রাজেশ কুমার পাল গুরুদাস (দৈনিক উর্মিবাংলা), ফারুক আল-আজাদ বকুল (পল্লীর আলো), রুস্তম আলী (দৈনিক আজকের বাংলাদেশ)।




