জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে এক অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ১১ জানুয়ারী শনিবার দুপুরে উপজেলার সাজিমারা সাত্তার মোলার বাড়ী থেকে উদ্ধার তাকে উদ্ধার করা হয়।

জানা যায়, সভারচর মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্রী ৭ জানুয়ারী মঙ্গলবার বাড়ী থেকে নিখোঁজ হয়। বকশীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে সাজিমারা গ্রামের সাত্তার মোলার বাড়ীতে অভিযান চালায়। এসময় অপহরণকারী ইসলামপুর উপজেলার কাছিমারচর গ্রামের সোনা মিয়ার পুত্র মানিককে আটক করে। এসময় আরও ৩ বখাটে সুমন, মামুন হযরত পালিয়ে যায়।
এ নিয়ে বকশীগঞ্জ থানায় অপহৃত ছাত্রীর বড় ভাই সাফিকুল ইসলাম বাদী হয়ে ৪ বখাটের নামে একটি অপহরণ মামলা দায়ের করে।




