শ্যামলবাংলা ডেস্ক : চলে গেলেন সাবেক প্রধান বিচারপতি ও সাবেক তত্বাবাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান (৮৫)। ১১ জানুয়ারী শনিবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…………….রাজেউন)।

জানা যায়, শনিবার রাত ১০টার দিকে তার মস্তিস্কে রক্তক্ষরণ শুরু হলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।
সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান ১৯২৮ সালের ৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি এবং পরবর্তীতে তত্ববাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিচারপতি হাবিবুর রহমান একাধারে গবেষক, লেখক, শিক্ষাবিদ, আইনজীবী, অভিধানপ্রণেতা। ১৯৪৯-৫২ এর ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।




