ads

সোমবার , ৩১ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১০ ডিসেম্বরের পর বিএনপিকে লালকার্ড দেখানো হবে: মন্ত্রী মোজাম্মেল

খবর টি পড়েছেন : ৩১০
১০ ডিসেম্বরের পর বিএনপিকে লালকার্ড দেখানো হবে: মন্ত্রী মোজাম্মেল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘১০ ডিসেম্বরের পর থেকে দেশ খালেদা জিয়ার কথায় চলবে’ বিএনপি নেতাদের সাম্প্রতিক এমন বক্তব্যের কড়া সমালোচনা করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘১০ ডিসেম্বরের পর বিএনপিকে লালকার্ড দেখানো হবে।’
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে প্রশ্ন তুলে মন্ত্রী বলেন, ‘১০ ডিসেম্বরের পর থেকে নাকি দেশ খালেদা জিয়ার কথায় চলবে। আমার প্রশ্ন খালেদা জিয়া কি জনগণের ভোটে নির্বাচিত? দেশের মানুষ কি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে? আমরা জানতে চাই, তারা কীভাবে সরকার গঠন করবে? কীভাবে ১১ ডিসেম্বর থেকে আপনারা রাষ্ট্র চালাবেন তা পরিষ্কার করুন।’ সোমবার বিকেলে গাজীপুর মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত আওয়ামী যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন এসব কথা বলেন মন্ত্রী।

Shamol Bangla Ads

বিএনপিকে উদ্দেশ করে মন্ত্রী মোজাম্মেল হক আরও বলেন, ‘সংবিধানের কোন বিধানে ক্ষমতায় আসবেন? আপনারা ১০ ডিসেম্বরের পরে তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতায় দেখতে চান কি না এটা পরিষ্কার করেন। বরং ১০ ডিসেম্বরের পর বিএনপিকে লালকার্ড দেখানো হবে।’

এ সময় প্রধান আলোচকের বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘বিএনপি দেশকে আবারও ব্যর্থ রাষ্ট্র বানাতে চাচ্ছে। তাদের সময় দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তারা যেভাবে ব্যর্থ হয়েছিল, তেমনি তারা আজও দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা করছে।’

Shamol Bangla Ads

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন—আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি; সংরক্ষিত নারী এমপি শামছুর নাহার ভূঁইয়া, যুব ও মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সহসভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের (ভারপ্রাপ্ত) মেয়র আসাদুর রহমান কিরণ, সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, আওয়ামী যুব ও মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি জাকিয়া পারভীন মনি; সাংগঠনিক সম্পাদক ফারজানা ইয়াসমিন বিপ্লবীসহ যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।

সম্মেলনে গাজীপুর মহানগর আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি হিসেবে আয়শা আক্তার, সহসভাপতি হিসেবে সেলিনা আক্তার ও সাধারণ সম্পাদক হিসেবে আনোয়ারা সরকার আনুর নাম ঘোষণা করেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে নাজমা আক্তার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করল মিয়ানমারের বিজিপি পরবর্তী সংবাদ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads